মোহনগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী রুহুল কদ্দুস শাওনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুন) মোহনগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় শতাধিক মানুষ চিকিৎসকের পরামর্শ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনা…

মোহনগঞ্জে জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ জুন) শনিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের…

কেন্দুয়ায় শিশুদের ঝগড়া থেকে সংঘর্ষ, নিহত ১

নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে জামাল মিয়ার সন্তান এবং প্রতিবেশী সুজন মিয়ার সন্তানের…

কলেজ ছাত্রদল সভাপতির হামলায় দুই কনস্টেবল আহত, আটক ১

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ছাত্রদল নেতা মিঠু মিয়ার হামলায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মদন থানার কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী…

নেত্রকোণায় জমি ও টাকার বিরোধে সংঘর্ষ, আহত ১১

নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার আটপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও টাকার লেনদেনের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হয়েছেন।  সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের মানিষা গ্রামে এ ঘটনা ঘটে।  আহতদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড…

নেত্রকোণায় নৌকাডুবিতে নারী ও শিশুর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার পূর্বধলায় নৌকাভ্রমণে গিয়ে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (১ জুন) বিকেল চারটার দিকে উপজেলার চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি এলাকার আব্দুল হাইয়ের মেয়ে জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর এলাকার…