মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ জুন) শনিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ কাসেমী ও আব্দুল হাদী ফরাজী, জেলা সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা রুহুল আমীন নগরী এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কাশেম।
উপজেলা ৭ টি ইউনিয়ন থেকে আগত কাউন্সিলরগণের মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ট মোহনগঞ্জ উপজেলা জমিয়তের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়।
বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মী সম্মেলন ও কাউন্সিল শেষে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
