শায়রুল কবির খানের বোন শিউলি খানমের ইন্তেকাল

নেত্রকোনা প্রতিনিধি

বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলি খানম (৫৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, গত ১৫ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে শিউলি খানমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, ২ সন্তান, মা-বাবা, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শায়রুল কবির খান ও তার পরিবারের সদস্যরা শিউলি খানমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave A Comment