নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের সাহাপাড়ার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নবনির্মিত শ্মশানঘাটের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। সর্বস্তরের ভক্তবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, ত্যাগ ও ভক্তিভাবনার এক অনন্য প্রতিফলন হিসেবে এই উদ্যোগটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে এক পবিত্র, গম্ভীর ও ভক্তিময় পরিবেশে শ্মশানঘাটটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে…