কলমাকান্দায় বিজিবির অভিযানে ট্রাকসহ ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দ হওয়া পণ্য ও ট্রাকের সম্মিলিত মূল্য প্রায় ৩০ লাখ ৭১ হাজার ৪৮০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট…








