সমাজের কল্যাণে রাজনীতি, জীবিকার জন্য ব্যবসা”— রফিকুল ইসলাম আকন্দ

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

সমাজ ও মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ।

এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে রাজনীতি করুন। জীবিকার জন্য ব্যবসা করুন, রাজনীতি নয়।”
তিনি আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের উন্নয়ন। ব্যক্তিগত বা আর্থিক স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে রাজনীতিকে ব্যবহার করা উচিত নয়। ব্যবসা-বাণিজ্য জীবিকা অর্জনের একটি সম্মানজনক পথ, আর রাজনীতি হওয়া উচিত জনসেবার আদর্শিক ক্ষেত্র।

রাজনীতিতে নৈতিকতা, সততা ও জনকল্যাণের মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি সকল রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকের প্রতি সমাজ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

Leave A Comment