নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে সায়ফা আক্তার (১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়ফা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে।
পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মা বাড়িতে কাজে ব্যস্ত থাকা অবস্থায় পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু সায়ফা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিক হোসেন জানান, এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
