নেত্রকোণায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি  

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার পূর্বধলা ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্গাপুরগামী একটি প্রাইভেটকার আশিক মিয়াকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।  এতে তিনি গুরুতর আহত হন।

 গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ড্রাইভার প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে গেছে। যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave A Comment