মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মদন উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয় পবিত্র ঈদ উল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবাই যেন আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা করছি। সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।”
