নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশের ডোবায় পড়ে তাইফা আক্তার (২.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে এ ঘটনা ঘটে।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাইফা ওই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়িতে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন তাইফার বাবা-মা। সে সময় বাড়ির সামনেই খেলছিল শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাইফাকে ভাসতে দেখে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
