নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের সাহাপাড়ার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নবনির্মিত শ্মশানঘাটের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। সর্বস্তরের ভক্তবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, ত্যাগ ও ভক্তিভাবনার এক অনন্য প্রতিফলন হিসেবে এই উদ্যোগটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে এক পবিত্র, গম্ভীর ও ভক্তিময় পরিবেশে শ্মশানঘাটটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে…
বসতবাড়ির জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ: সুবিচারের আশায় আদালতের দুয়ারে ভুক্তভোগীরা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যক্তিমালিকানাধীন বসতবাড়ির জমি দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও তার সাব-কন্ট্রাক্টরের বিরুদ্ধে। সম্পত্তি রক্ষায় প্রতিকার না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী তিনটি পরিবার। মামলার বিবরণ অনুযায়ী, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের গণকাপাড়া এলাকায় বিবাদী বিশ্বজিত প্রসাদ (প্রোপাইটর, মেসার্স প্রসাদ এন্টারপ্রাইজ) এবং তার সাব-কন্ট্রাক্টর লিটন…
নেত্রকোনায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় জমি ক্রয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জিম্মি ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. তাইজুল ইসলাম (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাইজুল উপজেলার সদর ইউনিয়নের ১…
আটপাড়ায় অবৈধ বালু উত্তোলনঃ বাল্কহেডসহ ৫ জন আটক
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও পাঁচজনকে আটক করেছে প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সকালে এ অভিযানে ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আওয়াল (২২), আজিজুল (২৫),…
নেত্রকোণায় ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার সদর উপজেলার হাটখোলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে হাটখোলা বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স চৌধুরী…
পূর্বধলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের কমিটি গঠন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শ্মশান ঘাট প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়। বাবু তরুণ কুমার রায়ের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত…
গরুর ধান খাওয়া নিয়ে বিরোধ, মদনে কৃষক পিটিয়ে হত্যা
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার মদন উপজেলায় বোরো ধানের জমিতে গরু প্রবেশ করে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবাদ জানানোয় বাচ্চু তালুকদার (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাচ্চু তালুকদার উপজেলার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে। এ ঘটনায়…
পূর্বধলায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার পূর্বধলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
মদনে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের হেলিপ্যাড সংলগ্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে। আটককৃতরা হলেন— জাহাঙ্গীরপুর গ্রামের মো. সোহাগ মিয়া (২২), পিতা মো. কাঞ্চন…
নেত্রকোনাকে সম্ভাবনার জেলায় রূপ দিতে কাজ করবে প্রশাসনঃ ডিসি
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনাকে দেশের অন্যতম সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমান। তিনি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে একটি কার্যকর প্রশাসন গড়ে তুলে জেলার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত প্রিন্ট…