মোহনগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের পঁচাগলা লাশ উদ্ধার 

মোহনগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির পঁচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের উত্তর পাশের ধলির হাওরে এ লাশ পাওয়া যায়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের উত্তর পাশে ধলির হাওরে কৃষিকাজ করতে গিয়ে স্থানীয় শ্রমিকরা ধানক্ষেতের মধ্যে একটি পঁচাগলা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী জানান, ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা ধলির হাওরে কাজ করতে গিয়ে সুইসগেইট সংলগ্ন ধানক্ষেতে একটি পঁচাগলা মরদেহ দেখতে পান। পরে আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বরান্তর ধলির হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির পঁচা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave A Comment