নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (৩১ মে) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের নূরজাহান বেগম (৩৩) এবং তাঁর দুই মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও…
নেত্রকোনায় ওসির বক্তব্যের অডিও ভাইরাল, ওসি প্রত্যাহার
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি বক্তব্যের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার রাতে ৪ মিনিট ৪ সেকেন্ড দৈর্ঘ্যের ওই অডিও রেকর্ড ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া অডিওতে থানার পুলিশ সদস্যদের উদ্দেশে ওসি আবুল হাশেমকে বলতে শোনা যায়, ‘পুলিশের চাকরি ওয়ান…
মদনবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মদন উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয় পবিত্র ঈদ উল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও…
নেত্রকোণায় পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, কার্যক্রম স্থগিত
নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার পূর্বধলায় ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের ইজারা ডাককে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ইজারা কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উপজেলা প্রশাসন…
পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের গণমাধ্যমে ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা এবং হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ হয়রানির প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে সোমবার বেলা সাড়ে ১১টায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বরের…
নেত্রকোনায় যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১১ মে) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বেতাটী মোড়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, মাহিদ আহমেদ…
ধান শুকানোতে ব্যস্ত বাবা-মা, পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশের ডোবায় পড়ে তাইফা আক্তার (২.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। তাইফা ওই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে…
নেত্রকোণায় ধর্ষণ মামলায় ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন, অভিযুক্ত অধরা
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ সাগর এখনও গ্রেপ্তার হননি। আত্মগোপনে থেকেই তিনি ফেসবুক লাইভে এসে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার (৫ মে) সকাল থেকেই ওই ফেসবুক লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান…
নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন, গ্রেপ্তার ২
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোণায় ভোররাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোর ৫ টার দিকে মানববন্ধন শেষে পৌর শহরের বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব এবং কর্মী সাব্বির। পুলিশ ও ভিডিও সূত্রে জানা যায়, ভোরে নেত্রকোণা…
নেত্রকোণার আকাশ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের সুতারপুর এলাকার ভূঁইয়া বাড়ির সন্তান এমদাদুল হক আকাশ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।গত ২ মে ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন ইউনিটের নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর…