নেত্রকোণার আকাশ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের সুতারপুর এলাকার ভূঁইয়া বাড়ির সন্তান এমদাদুল হক আকাশ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত ২ মে ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন ইউনিটের নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে ঢাকা মহানগর পূর্ব শাখার আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়। এতে সভাপতি সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের নেতৃত্বাধীন কমিটি চূড়ান্ত রূপ পায়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় এমদাদুল হক আকাশকে এ পদে মূল্যায়ন করা হয়েছে। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ-সভাপতি আপেল মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত।
প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক আকাশ মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ দায়িত্ব দেওয়ার জন্য নাছির উদ্দীন নাছির, আপেল মাহমুদ ও সৈয়দ সাফায়েত হোসেনের প্রতি তিনি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়”—এই আদর্শে বিশ্বাস রেখে তিনি কাজ করতে চান। দেশের কল্যাণ ও সংগঠনের অগ্রগতির লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এমদাদুল হক আকাশ বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা ও নেতৃত্বের আহ্বানে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের যেকোনো কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে ভূমিকা পালন করবেন।

Leave A Comment