দ্বীনি শিক্ষার নিভৃত সাধক মাওলানা আহমদ হোসাইন আর নেই

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ একটি প্রদীপের আলো নিভে গেলে চারপাশ অন্ধকারে ছেয়ে যায়, কিন্তু একটি আদর্শিক বটবৃক্ষের পতন ঘটলে শূন্যতা তৈরি হয় জনপদে। বৃহত্তর ময়মনসিংহের দ্বীনি শিক্ষার আকাশে তেমনি এক নক্ষত্রের পতন ঘটলো। ৯৬ বছরের এক দীর্ঘ ও বরকতময় জীবনের ইতি টেনে না ফেরার দেশে পাড়ি জমালেন জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা মাদরাসার প্রিন্সিপাল ও প্রবীণ…

আটপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাতুড়ে চিকিৎসকের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে দন্ত চিকিৎসা দেওয়ার অভিযোগে দুই হাতুড়ে চিকিৎসককে ছয় মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি। দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার পালগাও গ্রামের রফিকুল…

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান নাটেরকোনা গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল রায়হান। এ সময় পূর্বধলা…

নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ, হাসপাতালে চিকিৎসাধীন ১১ শিশু

নেত্রকোনা প্রতিনিধিঃ দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও ধীরে ধীরে বাড়ছে হামের সংক্রমণ। জেলায় এখন পর্যন্ত ১০ শিশুর শরীরে এ রোগ শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ২৬ জনকে সন্দেহজনক হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে আটজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আটজন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন…

বারহাট্টায় শিশু তুবা হত্যার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধিঃ  নেত্রকোণার বারহাট্টায় নয় বছর বয়সী শিশু তাহিয়া তানজিন তুবা হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আটপাড়া মোড় এলাকায় সচেতন নাগরিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুলিশ ও…