মদন পৌর ছাত্রদলের সভাপতি হলেন মেহেদি হাসান

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মদন পৌর শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান। নতুন নেতৃত্ব ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসা মেহেদি হাসান দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। এর আগে তিনি সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মেহেদি হাসান বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মদন পৌর ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করবে।

Leave A Comment