নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার আটপাড়ায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া(৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার(১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের মেষির হাওড়ে এ দূর্ঘটনা ঘটে।
আলতু মিয়া একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে গ্রামের সামনের মেষি হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে যায়, কিছুক্ষণ পর আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাতের সৃষ্টি হয়। বৃষ্টিসহ বজ্রপাতের পর স্থানীয়রা হাওড়ে গিয়ে আলতু মিয়ার নিহর দেহ পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে।
আটপাড়া অফিসার ইনচার্জ মো: জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে।
আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: শাহানুর রহমান জানান, বজ্রপাতে নিহত পরিবারের সাথে উপজেলা প্রসাশন থেকে যোগাযোগ করা হচ্ছে, তাদেরকে প্রসাশনের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা করা হবে।
